CATEGORY ARCHIVES: ক্রিকেট

মোহালির ইনিংসটাকেই ১ নম্বরে রাখছেন কোহলি
মোহালির ইনিংসটাকেই ১ নম্বরে রাখছেন কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে প্রবল চাপ জয় করে খেলা অসাধারণ ইনিংসটিকে নিজের ক্যারিয়ার সেরা বলে মনে করছেন বিরাট কোহলি। মোহালিতে ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ভারতকে সেমি-ফাইনালে তোলেন কোহলি। রান তাড়ায় শুরু থেকেই রান-বলের সমীকরণে পিছিয়ে ছিল ভারত। কিন্তু সেই চাপের ছাপ একটুও দেখা যায়নি কোহলির ব্যাটিংয়ে। ঠাণ্ডা মাথায় টেনে নিয়ে গেছেন দলের ইনিংস। সময় মত একটি-দুটি চারে রানরেটকে যেতে দেননি নাগালের বাইরে। আর প্রয়োজনমত তুলেছেন ঝড়। ৯টি চার ও ২টি ছক্কা মিলে মোট ১১টি বাউন্...

আমলার মাইলফলকে দক্ষিণ আফ্রিকার সহজ জয়
আমলার মাইলফলকে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন হাশিম আমলা। সুপার টেন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে তার দল। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সোমবার সুপার টেন পর্ব থেকে বাদ পড়া দুই দলের লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১২০ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে আমলার অর্ধশতকে ১৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় কুইন্টন ডি কককে হারালেও তা কোনো ভাবনার কারণ হয়নি। দ্বিতীয় উইকেটে আমলা ও ফাফ দু প্লেসি মিলে ৬০ রানের জুটিতে জয়ের...