খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তানিয়া আক্তার উপজেলার পুরাতন বরনাল এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত তিনজন হলেন— বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক, ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭)। স্থানী...