জীবনের প্রথম দুই বছরে শিশুর খাবার গ্রহণের অভ্যাস ও পুষ্টি শারীরিকভাবে শিশুটির বেড়ে ওঠা এবং মানসিক বিকাশ নির্ধারণ করে থাকে, যা পরে শোধরানো যায় না। শিশুর দুই বছর বয়স পর্যন্তই শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের সম্ভাবনার জানালা খোলা থাকে। মায়েদের ধারণা অনুযায়ী শুধু বুকের দুগ্ধপানের ক্ষেত্রে পর্যাপ্ত দুধের অভাব এবং পরিপূরক খাবারে শিশুর অরুচিই যেন আসল সমস্যা। তবে এসবই ভুল ধারণা অথবা ভুল অভ্যাসের ফল। শিশুর খাবার-দাবার : জন্মের সঙ্গে সঙ্গে (এক ঘণ্টার মধ্যে) নবজাতককে শালদুধসহ মায়ের দুধ পান করানো নিশ্চিত...