বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রাজধানীর মিরপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর বেরিবাঁধের শাহ আলী থানা এলাকার নবাবেরবাগে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় চারজন মারা যান। এ ঘটনায় কোনো আহত খবর পাওয়া যায়নি।

নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র : নয়া দিগন্ত