বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি করে ফিলিপাইনে পাচারের ঘটনায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসির) শাখা ব্যবস্থাপককে দেশ ত্যাগ করতে দেয়নি সে দেশের ইমিগ্রেশন। গতকাল শুক্রবার দুপুরে ফিলিপাইন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাইআ সান্তোষ দেগুইতো নামে ওই কর্মকর্তা জাপান যাচ্ছিলেন। দেগুইতো অবশ্য দাবি করেছেন, তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন না । তার ছোট ছেলের জন্মদিন পালন শেষে আগামী মঙ্গলবার তার ফেরার কথা ছিল। ফিলিপাইনের দৈনিক ইনকোয়েরার গতকাল এ খবর দিয়েছে। খবর সমকাল’র।...