খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুন জ্বলছে। আজ ভোর চারটার দিকে তোলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড় বাজারে একটি জ্বালানি তেলের দোকান ও একটি খাবার হোটেল আগুনে পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে জালিয়াপাড়া মোড়ের একটি জ্বালানি তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকান থেকে আগুন দ্রুত পাশের খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তা...