CATEGORY ARCHIVES: সংবাদ

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তীব্র লড়াই
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তীব্র লড়াই

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লাগা আগুন দুপুর দেড়টায়ও নেভানো সম্ভব হয়নি।  পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শ...

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ইনুর খালাস চেয়ে আবেদন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ইনুর খালাস চেয়ে আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে বুধবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।  এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হবে...

হুতি হামলার প্রভাব ফ্লাইট ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে দাঁড়াতে বেবিচকের নতুন নির্দেশনা
হুতি হামলার প্রভাব ফ্লাইট ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে দাঁড়াতে বেবিচকের নতুন নির্দেশনা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ৬২টি ফ্লাইট ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৩ অক্টোবর সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে উড়োজাহাজ সংস্থাগুলোকে সাতটি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনায় ফ্লাইটের সর্বশেষ তথ্য জানানো, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতে সহায়তা এবং ঢাকার হজরত শাহজাল...

আন্দোলন দমনের কৌশল দিল্লিতে বিক্ষোভ করতে হলেও দিতে হবে ভাড়া
আন্দোলন দমনের কৌশল দিল্লিতে বিক্ষোভ করতে হলেও দিতে হবে ভাড়া

ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো বন্ধ করে দিয়েছে। দিল্লিতে বিক্ষোভ আয়োজনের জন্য তিনটি স্থানও নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ঘটনা হলো, সেখানে বিক্ষোভ আয়োজন করতে হলে এখন থেকে গাঁটের অর্থ খরচ করতে হবে। ব্যবস্থাটা এমন, ‘ফেলো কড়ি মাখো তেল’। সব বিরোধী দল ও নাগরিক সংগঠন সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। মামলাও দায়ের হচ্ছে। তাতে কী সুরাহা হবে, কেউ জানে না। এটুকু সবাই বুঝতে পারছে, নরেন্দ্র মোদির সরকার চায় না চোখের সামনে প্রতিবাদকারী মানুষেরা বসে থাকুক।...

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নিশ্চিত করবে সরকার
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নিশ্চিত করবে সরকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও তা–ই করা হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অধ্যাপক...

দুই মাসের সর্বনিম্নে নামার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম
দুই মাসের সর্বনিম্নে নামার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার ডলারের দর কিছুটা কমায় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ দশমিক ০৯ ডলারে উঠেছে। এর আগে, বুধবার স্বর্ণের দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। শক্তিশালী ডলার ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদের হার বৃদ্ধি তখন স্বর্ণের বাজারে চাপ তৈরি করে। এদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ দশমিক ১০ ডলারে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, ডলা...

সৌদি আরব থেকে দেশে ফিরল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ
সৌদি আরব থেকে দেশে ফিরল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুই প্রবাসীর লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-২০৬) তাদের লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত প্রবাসীকল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিকেলে সাক্ষাৎ করবে আবরার ফাহাদের পরিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিকেলে সাক্ষাৎ করবে আবরার ফাহাদের পরিবার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেয়া তার একট...

রামপালে ব্যাটারি স্টোরেজসহ বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র সাশ্রয় হবে বছরে ৪৮৮ থেকে ৫৭২ কোটি টাকা
রামপালে ব্যাটারি স্টোরেজসহ বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র সাশ্রয় হবে বছরে ৪৮৮ থেকে ৫৭২ কোটি টাকা

বাগেরহাটের রামপালে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমসহ (বিইএসএস) ৪৪২ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হবে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এতে...

জামিন পেলেন না এমপি গাজী নজরুল
জামিন পেলেন না এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন দাবি তুলে ধরার পর আদালতে জামিনের আবেদন করা হয়। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমা...

মায়ের পর বাবাকেও হারাল ৯ বছরের আরফা, ডেঙ্গু কেড়ে নিল মাথার ছাদ
মায়ের পর বাবাকেও হারাল ৯ বছরের আরফা, ডেঙ্গু কেড়ে নিল মাথার ছাদ

আরিফিন ইসলাম আরফার বয়স ৯ বছর। জন্মের পর তিন দিনের মাথায় মা মারুফা আক্তার মারা গেছেন। গত ১৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা গেলেন বাবা তাজুল ইসলাম। হাতে থাকা মুঠোফোনে বাবার সঙ্গে তার ছবি দেখাল আরফা। মা–বাবার বিয়ের ছবিও দেখাল। একটি কবরের পাশে তার ছোটবেলার একটি ছবি বের করে বলে, এটি মায়ের কবর। তারপর আরেকটি কবরের ছবি বের করে বলে, এটি বাবার কবর। নিজে থেকেই বলে, বাবাকে বাবার বাড়ি আর মাকে মায়ের বাড়িতে কবর দেওয়া হয়েছে। মা–বাবার জন্য কথা বলতে বলতে প্রিয় বিড়াল ভুতুমকে কোলে নিয়ে একটু আগের মন খারাপের...

সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় নিহত এক বাংলাদেশী
সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় নিহত এক বাংলাদেশী

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় গতকাল রোববার হাউছিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো: সজিব হোসেন নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশী নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর স...

ন্যায্য দাম থেকে বঞ্চিত নওগাঁর আউশ চাষিরা, লোকসানের মুখে কৃষকরা
ন্যায্য দাম থেকে বঞ্চিত নওগাঁর আউশ চাষিরা, লোকসানের মুখে কৃষকরা

বাম্পার ফলনের পরও দাম না পেয়ে দিশেহারা কৃষকরা। দেশের উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার নামে খ্যাত নওগাঁয় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম। উৎপাদন খরচই উঠছে না। দাম কম হলেও একরকম নিরুপায় হয়ে লোকসান দিয়ে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। একদিকে বীজ, সার, সেচ, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের বাড়তি দাম অপরদিকে বাজারে ধানের দাম না পেয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁয় ৫৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আউশ ধান উৎপাদন হয়েছে ও চাল উৎপাদনের লক্ষ...

দুপুর ২টা থেকে রাত ৮টা ঢাকার পাঁচ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
দুপুর ২টা থেকে রাত ৮টা ঢাকার পাঁচ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর দনিয়া ও মদিনাবাগসহ পাঁচ এলাকায় গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস জানায়, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও...

মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি পানি বণ্টনে আসছে যেসব নতুন চ্যালেঞ্জ
মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি পানি বণ্টনে আসছে যেসব নতুন চ্যালেঞ্জ

  নবায়ন নয়, নতুন চুক্তি  চায় ঢাকা গ্যারান্টি ক্লজে ন্যূনতম প্রবাহ নিশ্চিতের দাবি  আলোচনা চলছে   কারিগরি পর্যায়ে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতা গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আবারো একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির শেষ প্রান্তে পৌঁছে ঢাকার স্পষ্ট অবস্থান- পুরনো চুক্তি স্রেফ নবায়ন নয়; বরং নতুন ও অধিকতর কার্যকর একটি চুক্তি সম্পাদন। বাংলাদেশের প্রাথমিক...

রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকালে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকালে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সাথে পুলিশের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের গাড়িতে আগুন এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এসব ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, সকালে হকার উচ্ছেদের সময় একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেন এবং পুলিশের একটি গ...

শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ার পক্ষে বাংলাদেশের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী
শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ার পক্ষে বাংলাদেশের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসঙ্ঘের যেকোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসঙ্ঘকে দেখতে চায় বাংলাদেশ।’ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ দেয়া ভাষণে তিনি বলেন, ‘বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ভিত...

৫ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক
৫ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর প্রস্তুতি এগিয়ে নিতে পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এলওআই পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো ভুটানের ডিকে ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত ডিকে ডিজিটাল ব্যাংক লিমিটেড, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে বিকাশ ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের উদ্যোগে নোভা ডিজিটাল ব্যাংক, রবি আজিয়া...