CATEGORY ARCHIVES: সংবাদ

ব্যর্থতা ডিঙিয়ে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশসেরা রাবির সিয়াম
ব্যর্থতা ডিঙিয়ে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশসেরা রাবির সিয়াম

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম) প্রথম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। এর আগে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরিফ উল করিম। কিন্তু তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে দমে যাননি তিনি। নিজের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় এবার তিনি সেরা হয়েছেন। আরিফ উল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষে...

দাউদকান্দিতে আটক কিশোরদের হট্টগোল, থানা থেকে বেরিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
দাউদকান্দিতে আটক কিশোরদের হট্টগোল, থানা থেকে বেরিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভেতরের একটি কক্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কয়েকজন হট্টগোল করে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা থেকে বের হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে তাদের কয়েকজনকে অভিভাবকেরা ধরে থানায় ফেরত দিয়ে যান। থানার কক্ষের ভেতরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে। সেখানে ওই কক্ষের একটি প্লাস্টিকের চেয়ার উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়...

ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি টাকা আদায়ের অভিযোগ
ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের ভাষ্য-কিছু বাসে আগের চেয়ে ৫-১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না টাঙানোয় পরিবহণকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হচ্ছে। যাত্রাবাড়ীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও বিভিন্ন গন্তব্যের ভাড়া বাড়ানো হয়েছে। তবে মহাখালী বাসটার্মিনালে সকালে কয়েকটি পরিবহণের কাউন্টারে আগের ভাড়া...

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপন জারি
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপন জারি

ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাস পরিচালনার বর্তমান ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলা...

বিডিআর বিদ্রোহ ও বিভিন্ন ঘটনায় আহত-নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
বিডিআর বিদ্রোহ ও বিভিন্ন ঘটনায় আহত-নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

ফ্ল্যাট বরাদ্দ অনুষ্ঠানে কর্মকর্তারা ও উপকারভোগীরা। বিডিআর বিদ্রোহ ও জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নির্মিত বহুতল ভবন ‘অপরাজিতা’য় ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।  অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জ...

তরুণ উদ্যোক্তা ও সামাজিক সুরক্ষায় পাশে থাকবে বিশ্বব্যাংক অর্থমন্ত্রী
তরুণ উদ্যোক্তা ও সামাজিক সুরক্ষায় পাশে থাকবে বিশ্বব্যাংক অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্...

তাহিরপুরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সড়কে লাল পতাকা টাঙিয়ে বিপদ সংকেত
তাহিরপুরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সড়কে লাল পতাকা টাঙিয়ে বিপদ সংকেত

সড়কের ঝুঁকিপূর্ণ অংশে লাল পতাকা টাঙিয়ে বিপদ সংকেত দেয়া হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামে অবস্থিত তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ভূমি অফিসে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের দুটি স্থানে ভাঙন দেয়া দিয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করতে লাল পতাকা টাঙিয়ে বিপদ সংকেত দেয়া হয়েছে। সড়কটির ২০০ গজের মধ্যে দুটি স্থানে ভাঙনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ভাটি তাহিরপুর, টাকুরহাটি, গোবিন্দশ্রী, রতনশ্রীসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। উপজেলার পোস্ট অফিসের সাম...

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত অন্তত ১০
ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত অন্তত ১০

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাতদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘ...

দলের ঐক্য ধরে রেখে সরকারের সাফল্য প্রচারের নির্দেশনা হুইপ গউছের
দলের ঐক্য ধরে রেখে সরকারের সাফল্য প্রচারের নির্দেশনা হুইপ গউছের

জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ বলেছেন, ‘বিএনপি ঐক্যবদ্ধ থাকার কারণেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে ও বিএনপি সরকার আজ ক্ষমতায় এসেছে। দলের এই ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। ছোটখাটো মতানৈক্য ভুলে দলের সর্বস্তরে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে হবে। একই সাথে সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত...

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু মহাদেবপুরে আল মদিনা হাসপাতাল বন্ধ ঘোষণা
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু মহাদেবপুরে আল মদিনা হাসপাতাল বন্ধ ঘোষণা

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিমাকে অপারেশন কক্ষে নেয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মো: ইমরান আলী অ্যানেস্থেসিয়া দেন এবং ডা: দেওয়ান মো: আব্দুস সবুর অস্ত্রোপাচার করেন। নওগাঁর মহাদেবপুরে ভুল চিকিৎসায় নাছিমা খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সিলগালা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালটি সিলগালা ও বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের এক...

ধর্ম নিয়ে মা-বাবার বিরোধ ৮ দিন পর আদালতের নির্দেশে শুভর দাফন
ধর্ম নিয়ে মা-বাবার বিরোধ ৮ দিন পর আদালতের নির্দেশে শুভর দাফন

উচ্চ আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে রোববার রাতে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের মরদেহ দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লালকে (৩২) অবশেষে আট দিন পর দাফন করা হয়েছে। তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার মধ্যে টানাপোড়েন তৈরি হওয়ায় মৃত্যুর পরও মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে ছিল। মা, স্ত্রী ও ভাই চেয়েছিলেন ইসলামি রীতিতে দাফন করতে, আর বাবা চেয়েছিলেন হিন্দুধর্মীয় রীতি...

বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবাসী নিহত
বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবাসী নিহত

হাঁসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানা গেছে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাজ্জাদ (২৪) নামে আরো এক আরোহী আহত হয়েছেন। শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ...

মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরোজা বেগমের গন্তব্য ছিল মেয়ের বাড়ি। বড় মেয়ে শিরি বেগমের কাছে বেড়াতে যাচ্ছিলেন তিনি। মেয়ের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামে। কিন্তু কয়েক ঘণ্টা পর আসে তাঁর মৃত্যুর খবর। আজ শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজা বেগম (৭০)। গাড়িটি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে নেমে যায়। দুর্ঘটনার পর ফিরোজাক...

সড়কে বেআইনি পার্কিং সরাতে বলায় ট্রাফিক পুলিশের আজব বার্তা
সড়কে বেআইনি পার্কিং সরাতে বলায় ট্রাফিক পুলিশের আজব বার্তা

গুলিস্তান মোড় সংলগ্ন সড়কে দুইপাশে সারি সারি বাস পার্কিংয়ে সৃষ্টি হয়েছে যানজট। গুলিস্তান, ঢাকা, ২ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবাজার মোড়ে তীব্র যানজট। মোটরসাইকেলে বসে সামনে এগোনোর পথ খুঁজছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজীর হোসাইন। চোখের সামনে সড়কের দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে। চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। রাস্তায় বাস পার্কিং কেন? দায়িত্বরত এক পুলিশ সদস্যকে প্রশ্ন করেন তানজীর। জবাবে পুলিশ সদস্য বলেন, ‘আমরা পারি না, আপনি একটু বাইক থেকে নাইম্যা বাসগুলো সরায়া দ্যান।’ গত ৩১ আগস্ট দ...

লিটারে ৫ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা
লিটারে ৫ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্...

রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৭৭ মামলা
রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৭৭ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৮১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২০৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৮২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৪৩৩টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৫২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৯৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫০৬টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৩২১টি মামলা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৭৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে...

সম্মিলিত ইসলামী ব্যাংক ৭ সেপ্টেম্বর থেকে টাকা তোলার সুযোগ
সম্মিলিত ইসলামী ব্যাংক ৭ সেপ্টেম্বর থেকে টাকা তোলার সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিপর্যায়ের আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য আজ মঙ্গলবার থেকেই গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেগুলো সমন্বয় করে শাখা পর্যায়ে টাকা পাঠাবেন। তারপর গ্রাহকরা টাকা তুলতে পারবেন। এ বিষয়ে সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করে তা ব্যাংকের সব শাখাগুলোতে পাঠানো হয়ে...

বাংলাদেশে ১ সেপ্টেম্বর ২০২৬-এর স্বর্ণের নতুন বাজারদর
বাংলাদেশে ১ সেপ্টেম্বর ২০২৬-এর স্বর্ণের নতুন বাজারদর

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব দেশের বাজারে পড়েছে। ভরিতে সবশেষ ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে। আজ সেই সমন্বিত দামেই বিক্রি...