মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না। যদি থাকতাম, তবে আমরা বিশাল ব্যবধানে জয়ী হতাম!’

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেন। 

ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১০টা ৩৭ মিনিটে (বুধবার জিএমটি ০৩:৩৭) দেয়া এই পোস্টটি এমন সময়ে এলো, যখন ডেমোক্র্যাটরা নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনায় সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে এবং প্রতিনিধি পরিষদেও (হাউস) বেশ কয়েকটি আসন জয় করেছে।

 

সূত্র : নয়া দিগন্ত