উপকরণ

  • সয়ামিট ৩০০ গ্রাম
  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
  • টমেটো পেস্ট ৩ টেবিল চামচ
  • আদাবাটা ১ চা–চামচ
  • লবণ স্বাদমতো
  • লেবুর খোসাকুচি ১ চা–চামচ
  • সয়াসস ১ চা–চামচ
  • কাঁচা মরিচ ২টা
  • ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
  • গোলমরিচগুঁড়া ১ চা-চামচ
  • লেবুর রস ১ চা-চামচ

প্রণালি

  • সয়ামিট লবণ–পানিতে ভিজিয়ে রাখুন।
  • কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ফুলে উঠলে পানি থেকে তুলে নিন।
  • হাত দিয়ে চেপে পানি ফেলে দিন।
  • এবার ধনেপাতাকুচি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস ছাড়া বাকি সব উপকরণ সয়ামিটের সঙ্গে মেখে চুলায় দিন।
  • সেদ্ধ হয়ে এলে ধনেপাতাকুচি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।

 

সূত্র: প্রথম আলো