মেসি বলেন, ‘ম্যারাডোনা যেখান থেকেই দেখুন না কেন, তাকে এই আনন্দটা দিতে পারা এবং তা উপভোগ করতে পারাটা তার জন্যও একটি উপহার।’

ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ২-১ গোলের প্রত্যাবর্তনের জয়ের পর লিওনেল মেসি দিয়েগো ম্যারাডোনাকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন।

এসময় তিনি বলেন, এই জয়টি পরলোকগত ফুটবল কিংবদন্তির জন্য ‘একটি উপহার’।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসের একজন রিপোর্টার মেসিকে ১৯৮৬ বিশ্বকাপের একটি আইকনিক আর্জেন্টিনা জার্সি উপহার দেন। ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি স্মরণীয় ২-১ গোলের জয়ের পর সেই রিপোর্টার মেসিকে বলেন, ‘জার্সিটি তার (মেসির) ব্যক্তিগত জাদুঘরে রাখার যোগ্য।’

টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি নিশ্চিত, দিয়েগো ম্যারাডোনা ওপর থেকে জয়টি উপভোগ করছেন। কারণ আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ ছিল।’

তিনি আরো বলেন, ‘ম্যারাডোনা যেখান থেকেই দেখুন না কেন, তাকে এই আনন্দটা দিতে পারা এবং তা উপভোগ করতে পারাটা তার জন্যও একটি উপহার।’

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচটি একটি সেমি-ফাইনাল থেকেও বড় কিছু ছিল। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার কীর্তি ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। কিংবদন্তি এই ১০ নম্বর খেলোয়াড় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলের জয়ে কুখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোল এবং শতাব্দীর সেরা গোল—উভয়ই করেছিলেন। ফাইনালে ওঠে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয় বারের মতো শিরোপ ঘরে তোলেন ম্যারাডোনা।

বুধবারের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আরো একটি ২-১ গোলের জয় এসেছে, যেখানে ম্যাচটির কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি।

 

সূত্র: নয়া দিগন্ত