রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় হামলায় চারজন নিহত হয়েছেন। এর একদিন আগে মস্কো ও কিয়েভ একে অপরের শহরে পাল্টা হামলা চালায়।

 

রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় হামলায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) অঞ্চলটির ক্রেমলিন-নিযুক্ত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর একদিন আগে মস্কো ও কিয়েভ একে অপরের শহরে পাল্টা হামলা চালায়।

ক্রিমিয়ার রাশিয়া-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপটির প্রধান প্রশাসনিক শহর সিমফেরোপোলের একটি অনাবাসিক অংশে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পরে আকসিওনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, পূর্ব ক্রিমিয়ায় একটি ইউক্রেনীয় ড্রোন একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালালে একজন নিহত ও তিনজন আহত হন।

তবে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: নয়া দিগন্ত