কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক চলছে, তখন সংবেদনশীল তথ্য যথাযথ প্রক্রিয়া মেনে ব্যবহার না করার অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এক বিবৃতিতে ওপেনএআই এএফপিকে বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তাঁরা প্রতিষ্ঠানের নির্ধারিত...