তথ্য প্রযুক্তি বদলে দিয়েছে পৃথিবীকে, বদলে গেছে অপরাধের ধরনও । ঘরে বসে অপরাধীরা দেশের সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। পুরো বিশ্বকে অপরাধের এক বিশাল ক্ষেত্র বানিয়ে নিয়েছে অপরাধীরা। সাইবার অপরাধে বড় একটা জায়গা দখল করে আছে হ্যাকিং। তার মধ্যদিয়ে ক্ষতির মুখে পড়ছে কোটি কোটি কম্পিউটার ব্যবহারকারী। এসব থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের মানুষও। অনলাইনের দুর্বলতার সুযোগ নিয়ে কিছুদিন আগে বাংলাদেশী একটি বেসরকারী ব্যাংকের কয়েকজন গ্রাহকের হিসাব থেকে হ্যাক করে টাকা নিয়ে গেছে হ্যাকাররা...