নেপোলিয়ান থেকে ঘোড়ায় চড়া, তরোয়াল নিয়ে যুদ্ধ থেকে কোলের সন্তানকে দুধ খাওয়ানো, এ নিয়ে অনেক তত্ত্ব শোনা যায়, গল্পও। কোনোটাই খণ্ডন করার নয়। নেপোলিয়ান বোনাপার্টের যেকোনো ছবিতেই দেখা যায়, তার ডান হাত কোর্টের ভিতরে ঢোকানো এটা তখনই হয়, যদি কোটের বোতাম বাঁদিক থেকে ডানদিকে খুলতে হয়। বলা হয়, মেয়েদের ডানহাতও নাকি সেভাবেই থাকত। যার জন্য অনেকেই নেপোলিয়ানকে নিয়ে হাসাহাসি করতেন । তা নেপোলিয়ানের কানেও গিয়েছিল। এর পর তারই নির্দেশে মেয়েদের জামার বোতাম বাঁ-দিকে করে দেওয়া হয়। পুরুষরা সাধারণত নিজের জামা নিজেই...