খাবার রান্না করা, রাখা বা সংরক্ষণ করার জন্য চাই বাসনকোসন। খেয়াল করে দেখুন, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের তালিকায় কত রকমের তৈজসপত্র আমাদের দরকার হয়। যেহেতু রান্নাবান্না ও খাওয়াদাওয়ার সঙ্গে এগুলো জড়িত, তাই ব্যবহৃত জিনিসপত্র স্বাস্থ্যসম্মত কি না, তা নিয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত। অ্যালুমিনিয়াম, স্টিল, মেলামিন, চীনামাটি বা সিরামিক, কাচ, প্লাস্টিক, পিতল, ঢালাই লোহা ইত্যাদি বিভিন্ন জিনিসের তৈরি বাসনকোসন বাজারে পাওয়া যায়। আর সেগুলোর ব্যবহারও হচ্ছে প্রচুর। এসব বাসনপত্রের ব্যবহার নিয়ে ঢাকা...