আফ্রিকার কেনিয়ায় তুর্কানা হ্রদের তীরে পাওয়া ১৪ লাখ বছর আগের কিছু পায়ের ছাপ মানব বিবর্তনের ইতিহাস ও আদিম মানুষের সামাজিক আচার-আচরণ নিয়ে বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, আধুনিক সমাজের মতো অতি প্রাচীনকালেও পুরুষ ও নারীদের আলাদা ভূমিকা পালন বা দলবদ্ধ হয়ে চলাচলের আলাদা প্রবণতা ছিল। বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, আনুমানিক ১৪ লাখ ৩০ হাজার বছর আগে &lsquo...