রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানান। এসআই অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল শনিবার বাসসকে বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।’ অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল আরও বলেন, তিনি অভিযোগপত্র প্রস্তুত করছেন। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন। এ মামলার প্রধান আসাম...