সকাল থেকেই আজ রাজধানীতে রোদ উঠছে। কারওয়ান বাজার থেকে তোলা প্রায় ছয় দিন পর রাজধানীবাসী রোদের মুখে দেখল। আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ ঝলমল করছে। রোদের দেখা মিলেছে দেশের বিভিন্ন এলাকায়। আর বৃষ্টি চলে যাওয়ার পর প্রচণ্ড গরম পড়েছে। আজ দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। আজ দুপুরের মধ্যে আবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহের পর চলতি মাসের ৫ তারিখ দেশে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিটা শুরু হয় চট্টগ্রাম বিভাগে। এর কারণ ছিল নিম্নচাপ। এর দুই...